স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাম্প্রতিক লালনকেন্দ্রিক আয়োজনগুলোতে লালন শাহের দর্শন ও নদীয়ার সাধনধারার বিকৃত উপস্থাপনের অভিযোগ উঠেছে। একইসঙ্গে প্রকৃত সাধুদের বর্জন এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়েও উঠেছে প্রশ্ন।
বৃহস্পতিবার (২ জুলাই) এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ৮ দফা দাবিতে একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে যৌথ প্রতিবাদলিপি পাঠিয়েছেন সাধু-গুরু, ভক্ত-অনুরাগী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ২৯ জুন ‘পূর্ণিমা তিথির সাধুমেলা’ এবং ২৯ জুন থেকে ৫ জুলাই সাত দিনব্যাপী ‘লালন দর্শন ও লালন সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করা হয়েছে। সাধুসমাজের মতে, ফকির লালন শাহ কেবল লোকসংস্কৃতির প্রতীক নন, তিনি বাংলার দেহতত্ত্ব, মানুষতত্ত্ব, গুরুতত্ত্ব, জাতপাত-বিরোধিতা এবং জীবন্ত ভাবচর্চার ধারক। তাই তার দর্শন নিয়ে জাতীয় আয়োজনে সর্বোচ্চ সতর্কতা ও জ্ঞানগত সততা জরুরি।
প্রতিবাদকারীদের অভিযোগ, যারা দীর্ঘদিন ধরে লালনকে নদীয়ার ফকিরি ঘর থেকে বিচ্ছিন্ন করে ‘বাউল সম্রাট’, ‘বাউল শিরোমণি’, ‘গাঁজাখোর-সাধু’, ‘গুপ্ত আধ্যাত্মিকতা’র পণ্য হিসেবে দেশে-বিদেশে হাজির করেছে, তাদেরকে শিল্পকলার মঞ্চে জায়গা দেওয়া হচ্ছে। এর ফলে লালনসাধনার ঐতিহাসিক মর্যাদা বিকৃত হচ্ছে। ‘সাধুমেলা’ আয়োজনে নদীয়ার ঘরের প্রকৃত গুরু, ভক্ত, শিষ্য, আখড়াবাসী বা সাধুসঙ্গের ধারকদের আমন্ত্রণ জানানো হয়নি। সাধুদের বাদ দিয়ে এ ধরনের আয়োজনকে ‘প্রশাসনিক মেলা’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এছাড়া ‘লালন দর্শন ও লালন সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’তে এমন ব্যক্তিদের প্রশিক্ষক করা হয়েছে, যাদের নদীয়ার ভাবধারা বা সুর সম্পর্কে সঠিক জ্ঞান নেই।
লিখিত অভিযোগে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সময়ের অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণে জড়িত সাংস্কৃতিক সুবিধাভোগীরা জনগণের টাকায় পুনর্বাসিত হচ্ছেন। লালন ও সাধুসমাজ সম্পর্কে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচারের ফলে সমাজে মাজার, আখড়া ও সাধু-গুরুদের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলো উসকানি পাচ্ছে। বিভিন্ন জায়গায় মাজার-আখড়ায় হামলার এই সংকটকালে রাষ্ট্রীয় শিল্পকলা একাডেমির এ ধরনের ভুল সামাজিক নিরাপত্তা ও সম্প্রীতির জন্য বিপজ্জনক।
পাশাপাশি শিল্পকলা একাডেমির প্রচারিত পোস্টারে লালন সাধুদের প্রতিনিধিত্ব না করা ‘গেরুয়া’ পোশাক পরিহিত ছবি ব্যবহার করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় গেরুয়া প্রতীক হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়ায়, লালন ধারার ওপর এই প্রতীক চাপানো বিপজ্জনক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকৃতি বলে অভিহিত করেছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধু-গুরু ও নাগরিক সমাজের পক্ষ থেকে ৮ দাবি উত্থাপন করা হয়েছে। প্রথম দাবি, লালন ফকির, সাধুমেলা ও লালন দর্শনের নামে সুবিধাবাদী ও লালন-বিকৃতিকারীদের অপতৎপরতা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ‘সাধুমেলা’য় প্রকৃত সাধু-গুরু, নদীয়ার পাঁচ ঘরের অনুসারী, লালন ধামের ভক্ত-অনুরাগী এবং আখড়া-সংলগ্ন সাধন-সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক নির্বাচনের মানদণ্ড প্রকাশ করতে হবে এবং বিতর্কিত ও লালন ধারায় অগ্রহণযোগ্য ব্যক্তিদের প্রশিক্ষক হিসেবে রাখা যাবে না। চতুর্থত, লালন বিষয়ক জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ, গবেষণা ও চর্চার দায়িত্ব আমলাতান্ত্রিক প্রক্রিয়ার হাত থেকে ‘লালন একাডেমি’কে দিতে হবে।
পঞ্চম দাবি, নদীয়ার পাঁচ ঘরের অনুসারী, আখড়া ও সাধু-গুরুদের সাথে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। ষষ্ঠত, শিল্পকলা একাডেমির পোস্টার ও ভিজ্যুয়াল উপস্থাপনায় লালন ধারার গেরুয়া-নির্ভর বা সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়ায় এমন চিহ্ন ব্যবহার বন্ধ করতে হবে।
এছাড়া সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর আমলের দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও সাংস্কৃতিক দখলদারিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি তদন্তের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে।
অষ্টম দাবি হলো, লালনকে বাণিজ্যিক ‘বাউল ব্র্যান্ড’ বানানোর অপচেষ্টা বন্ধ করে লালন ফকির, নদীয়ার ভাবধারা এবং সাধুসমাজের মর্যাদা রক্ষায় শিল্পকলা একাডেমিকে স্পষ্ট নীতিগত অবস্থান নিতে হবে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘লালন বিকৃতির বিষয়টি আমি জানতাম না। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

.png)

বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে ‘ভিসা নীতি-২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার।
২০ মিনিট আগে
ঢাকার বাইরে পাঁচ বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাবে ভিন্নতা দেখা যাচ্ছে। রাজশাহীতে ডেঙ্গু কমলেও বাড়ছে চট্টগ্রামে। আবার রংপুরে চলতি বছর কারও মৃত্যু না হলেও ছোট বিভাগ ময়মনসিংহে মৃত্যুর সংখ্যা পাঁচজন।
২৩ মিনিট আগে
সরকার নবম পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। এ পরিকল্পনা অনুযায়ী, চলতি জুলাই থেকেই মূল বেতনের পুরো বৃদ্ধি কার্যকর হতে পারে। তবে বর্ধিত ভাতা কার্যকর হতে পারে পরবর্তী অর্থবছরে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
২৯ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ওই কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথমপত্রের নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের অদলবদল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে।
১ ঘণ্টা আগে