স্ট্রিম প্রতিবেদক

আগামী ২১ জুন প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।
মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে চার দিনের সফরে চীনে যাবেন তারেক রহমান। বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে এই সফর গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সফরের নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত প্রস্তুতি চলছে এবং আগামী দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে।
সফরকালে চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নসের’ ১৭তম বার্ষিক সভাতেও যোগ দেবেন। এ ছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।
চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে।
অন্যদিকে, মালয়েশিয়া সফরের শুরুতেই দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সফরকালে দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইসকান্দারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে