স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য না রাখায় যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা হতে পারে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ হয়। গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে এই ধাপ শুরু হয়েছিল। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাসানুল হক ইনু ১৪-দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগ সরকারের সব কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন। সুপিরিয়র কমান্ড, ব্যক্তিগত দায় এবং অপরাধমূলক ষড়যন্ত্র—সবকিছুই আদালতে তুলে ধরা হয়েছে। গত ১৯ জুলাই ও ৪ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইনুর ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, 'কথোপকথনের মধ্যে কারফিউ জারি, আন্দোলনকে বিভক্ত করে জঙ্গি কার্ড খেলা এবং কুষ্টিয়ায় পুলিশকে নির্দেশনা দেওয়ার বিষয়গুলো ছিল। ছাত্র-জনতাকে হত্যার যে পরিকল্পনা ও হত্যাকাণ্ড হয়েছে, তা এই কথাবার্তায় সুস্পষ্ট যা তিনি অস্বীকার করেননি।'
১৪ দলের বৈঠকে ইনুর উপস্থিতি এবং কারফিউতে তাঁর সমর্থনের কথা তুলে ধরে প্রসিকিউটর বলেন, 'একজন রাজনৈতিক নেতা হিসেবে জনগণের ভাষা বুঝতে না পেরে উল্টো দমন-পীড়ন বেছে নিয়েছিলেন তিনি। জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করা হয়েছে।' মামলার প্রমাণ প্রসঙ্গে তিনি জানান, ট্রাইব্যুনালে নয়জন সাক্ষীর পাশাপাশি ফোনালাপের রেকর্ড, পত্রপত্রিকা ও টেলিভিশন ফুটেজ জমা দিয়ে সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।
অন্যদিকে ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ প্রমাণে প্রসিকিউশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ। তিনি বলেন, 'জুলাই-আগস্টের হতাহতের ঘটনার সঙ্গে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। তিনি ওই সময় কোনো সাংবিধানিক বা প্রশাসনিক পদে ছিলেন না।' আন্দোলনকে ‘নন-ইন্টারন্যাশনাল আর্মড কনফ্লিক্ট’ আখ্যা দিয়ে এই আইনজীবী বলেন, 'সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে রাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছিল। হাসানুল হক ইনু ছাত্র-জনতার পক্ষে ছিলেন, তবে নাশকতাকারীদের বিরুদ্ধে ছিলেন।'
ফোনালাপের বিষয় অস্বীকার না করে তিনি বলেন, 'এই কথোপকথনে তাঁকে অভিযুক্ত করার মতো কোনো উপাদান নেই, বরং এটিই তাঁর প্রধান আত্মপক্ষ সমর্থন। কারণ সেখানে আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান এবং হতাহত বা গুলি না চালানোর কথা বলা হয়েছে।' প্রসিকিউশনের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সিফাত মাহমুদ আরও বলেন, 'পুনর্গঠিত প্রসিকিউশন টিম জুলাই-আগস্টের ঘটনাকে ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুসহ স্বাধীনতার পক্ষের শক্তিকে ঘায়েল এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে মহিমান্বিত করার ষড়যন্ত্র করছে।'
চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সাতজনকে হত্যাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগে ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই মামলা করে প্রসিকিউশন। নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বছরের ২ নভেম্বর এই মামলায় অভিযোগ গঠন করে তাঁর বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩২ মিনিট আগে