স্ট্রিম প্রতিবেদক

দেশে বিনিয়োগ বাড়াতে ও শিল্প খাতকে টিকিয়ে রাখতে ব্যাংকঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চ সুদের কারণে বস্ত্র ও তৈরি পোশাকসহ শ্রমনির্ভর শিল্পগুলো চাপে রয়েছে। সরকার এই পরিস্থিতি পরিবর্তনে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক টেক্সটাইল, নিটিং ও গার্মেন্ট শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, '১৩ থেকে ১৪ শতাংশ সুদের হারে ঋণ নিয়ে কোনোভাবেই বস্ত্রশিল্প টিকে থাকতে পারে না। এ ধরনের সুদের হার বিমান বা উচ্চপ্রযুক্তি শিল্পের জন্য উপযোগী হতে পারে, কিন্তু শ্রমনির্ভর খাতের জন্য নয়। আমরা সুদের হার এমন পর্যায়ে আনতে চাই, যাতে নতুন বিনিয়োগ বাড়ে এবং বিদ্যমান শিল্পগুলো টিকে থাকতে পারে।'
তিনি জানান, বর্তমানে শিল্প খাতের প্রধান চ্যালেঞ্জ দুটি—জ্বালানি সংকট এবং উচ্চ সুদের হার। এই দুই সমস্যার সমাধান ছাড়া শিল্পের প্রবৃদ্ধি সম্ভব নয়।
জ্বালানি পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। ফলে বড় ধরনের ঘাটতি রয়েছে। এই ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব না হলেও সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ জন্য নতুন ভাসমান পুনঃগ্যাসীকরণ ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
ব্যবসা সহজীকরণের বিষয়ে তিনি বলেন, বর্তমানে নতুন ব্যবসা শুরু করতে ২৫ থেকে ২৬টি লাইসেন্স ও অনুমোদন নিতে দীর্ঘ সময় লাগে। এই প্রক্রিয়া সহজ করতে দ্রুত অস্থায়ী অনুমোদন দেওয়ার ব্যবস্থা চালু করা হবে।
মন্ত্রী বলেন, 'আবেদনের সঙ্গেই অস্থায়ী অনুমোদন দেওয়া হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত ব্যবসা শুরু করতে পারেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী অনুমোদন নেওয়া যাবে।'
এ ছাড়া বন্ড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ প্রায় ২৮টি দেশের ৯০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকায় ১ হাজার ২০০টি বুথে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীতে নিটিং ও বয়ন প্রযুক্তি, রং ও রাসায়নিক, এমব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তিসহ বিভিন্ন উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী ২ মে পর্যন্ত চলবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে