স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পাইপে ছাগলকে জোর করে পানি পান করানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী চাঁন বাদশার বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি গা ঢাকা দিয়েছেন।
চাঁন বাদশা উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। মুনাফার লোভে পশুর প্রতি অমানবিক আচরণের এই ঘটনায় চাঁন মিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, গত ২৪ জুন সকালে রূপসদী বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চাঁন বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য পাইপ দিয়ে পানি খাওয়াতে থাকেন তিনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চাঁন বাদশা দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন।
অভিযুক্ত চাঁন বাদশার ভাতিজা রাদেন জানান, গ্রাম থেকে ছাগল কিনে বাজারে বিক্রি করেন তাঁর চাচা। মালিক বদলের কারণে ছাগল খাবার খেতে চায় না, রোগাক্রান্ত দেখায়। এজন্য ক্রেতার নজর কাড়তে পানি খাইয়ে ছাগলকে মোটা করা হয়। ওইদিন ভিডিও ছড়িয়ে পড়ার কারণে ছাগলটি বিক্রি করা যায়নি; এখন বাড়িতেই রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমান জানান, ছাগল কেন, কোনো পশুপাখির প্রতি এমন আচরণ বেআইনি। ব্যবসায়ী চাঁন বাদশাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে