স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার সৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় ছিটকে অক্ষর সৌভিক রায় (৩১) নামের পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর এলাকার সি-স্পোর্টস জোনে এই দুর্ঘটনা ঘটে।
অক্ষর খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। তিনি মো. ফরিদের মালিকানাধীন দরিয়ানগর এলাকার একটি প্রতিষ্ঠানের প্যারাস্যুট ব্যবহার করছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার সকালে ৯ বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন অক্ষর সৌভিক। দুপুরে তারা দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে যান। একপর্যায়ে অক্ষর সমুদ্রে ছিটকে পড়ে ডুবে যান। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, হাসপাতালে আনার আগেই অক্ষর মারা গেছেন। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়দের অভিযোগ, ফরিদের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে আগেও দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে তাদের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও, কয়েকদিন পর তা আবার চালু করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে মো. ফরিদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পরপরই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

.png)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৩ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৩৩ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার দুপুর একটার দিকে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে