স্ট্রিম সংবাদদাতা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষা ভবন ঘেরাও করতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বরে তাদের বাধা দেয় পুলিশ। ওই সময় পাশেই এক অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীরা জানান, তীব্র জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি ছিল তাদের। এজন্য দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে রওনা হন।
তারা আরও জানান, বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পরে তারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের মিছিলটি যখন মল চত্বরে আসে তখন কাছেই ঢাবি সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্ট-আপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের আগমন উপলক্ষে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ওই স্থানে ছিলেন।
এদিকে, বিক্ষোভের সময় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা মল চত্বরে যান। তখন আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
বিষয়টি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফর বলেন, এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদল যৌক্তিক মনে করে। এ বিষয়ে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছেন।
তিনি আরও বলেন, ছাত্রদল আগের মতো আন্দোলন দমন বা হামলার ঘটনা চায় না জানিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে । তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ছাত্রদল সমর্থন করে না। তাঁর মতে, একটি পরীক্ষাকে কেন্দ্র করে পদত্যাগ দাবি যৌক্তিক নয়; বরং শিক্ষার্থীদের সমস্যা আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
২৭ মিনিট আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে