স্ট্রিম প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ বা লক্ষণ নিয়ে মারা গেছেন আরও ৬ জন।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক বা লক্ষণ নিয়ে মারা গেছেন ১৭২ জন। অর্থাৎ গত এক মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ২০৬ জন প্রাণ হারিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় (১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫ জনে। এছাড়া গত এক দিনে সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৯১ জন; এ পর্যন্ত এমন রোগীর সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের প্রকোপ ও মৃত্যু ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। মোট ৩৪ জন নিশ্চিত মৃত রোগীর মধ্যে ২০ জনই ঢাকার। এছাড়া বরিশালে ৫ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। সন্দেহজনক বা লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যাও ঢাকা বিভাগে সর্বোচ্চ (৭৮ জন)। এরপরই রয়েছে রাজশাহী, সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ১২, খুলনায় ১০, সিলেটে ৫ এবং বরিশালে ২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনাক্তের দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে। মোট ৩ হাজার ৬৫ জন নিশ্চিত রোগীর মধ্যে ১ হাজার ৮৪৫ জনই এ বিভাগের। গত ১৫ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭২৪ জন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে