স্ট্রিম প্রতিবেদক

অজ্ঞাত এক শিশু পাওয়া গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গুলশান থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় অজ্ঞাত শিশুটিকে রাস্তায় কান্নারত অবস্থায় পেয়ে গুলশান থানা পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। এরপর থেকে শিশুটির প্রকৃত অভিভাবক খুঁজছে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুর গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ২ ফুট ৬ ইঞ্চি। বয়স আনুমানিক ৪ বছর। ঘটনার সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও কাল-লাল রঙের ট্রাউজার প্যান্ট।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা বলতে পারেনি। পরে গুলশান থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে ওই শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বিদেশ সফর হিসেবে তারেক রহমান চলতি জুন মাসের শেষের দিকে চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
৩ মিনিট আগে
দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব দিয়েছে সরকার। তাতে করে কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে।
১০ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২১ মিনিট আগে
দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামীকাল শুক্রবার (১২ জুন) থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগে