স্ট্রিম সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আকন ওই এলাকার মো. ইউসু আকনের ছেলে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কায় শাকিল আকন তাঁর বসতবাড়ির উত্তর পাশে বেঁধে রাখা গরু আনতে যায়। একই সময়ে শাকিলের মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলছিলেন। হঠাৎ মাঠে বজ্রপাত হলে শাকিল তাৎক্ষণিকভাবে পড়ে যান। এ ঘটনা মায়ের চোখের সামনেই ঘটে। পরে স্থানীয় লোকজন দ্রুত শাকিলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, 'শাকিল আকন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।'
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বজ্রপাতে মায়ের সামনে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।'

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে