স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সারিতে দাঁড়ানো নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রেজওয়ান (২৭) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি পলাশবাড়ী পৌরসভার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান।
আহতরা ব্যক্তিরা হলেন কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তাঁদের মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে পেট্রোল সংগ্রহ নিয়ে সকাল থেকে বাইকচালকদের মধ্যে শৃঙ্খলার চলছিল। দুপুর ১২টার দিকে সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কথা-কাটাকাটি হয় কয়েকজন যুবকের। এর এক পর্যায়ে রেজওয়ান ছুরি আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একজনকে আটকের তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ‘পাম্পে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২৪ মিনিট আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে