ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তিনি গত হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচনে অংশ নেন।
স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল মদসহ আটক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।
আজ সোমবার এক অফিস আদেশে এ শাস্তির কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান। হলসূত্রে জানা গেছে, ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তিনি গত হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচনে অংশ নেন।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে হল প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়েছে, গতকাল রাতে ওই শিক্ষার্থীকে হলের ৭২৩ নম্বর কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। এ ঘটনায় হল প্রশাসনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৯ ঘণ্টা আগে