স্ট্রিম ডেস্ক

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং জানিয়েছেন, তাঁর দেশে সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি বজায় রেখেছে সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি।
শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই কথা জানান তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর এক্স হ্যান্ডেল তারেক রহমান ও সি চিন পিংয়ের বৈঠকের ছবি দিয়ে এসব কথা লিখেছেন।
তিনি আরও লেখেন, বৈঠকে সি চিন পিং বলেছেন– ‘বিশ্ব পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তাঁর অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদ্বার হিসেবে পাশে থাকবে’।
বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থনের কথা জানান চীনের প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিষয়ে বাংলাদেশের অবস্থানকেও সমর্থন করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। ২২ জুন তিনি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে যোগ দেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ২৪ জুন বেইজিং পৌঁছান তারেক রহমান।
সফরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ছাড়াও প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে