স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে একটি আইনি সেল গঠন করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল। ‘আইন ও অভিযোগ ব্যবস্থাপনা কমিটি’ নামের এই সেল ছাত্রদল সমর্থিত প্যানেলের আইনি পরামর্শ ও অভিযোগ ব্যবস্থপনায় কাজ করবে।
রোববার (২৪ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নির্দেশে এই সেল গঠন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিতে সদস্য হিসেবে আছেন—সাগর তপাদার, মল্লিক ওয়াসি উদ্দিন তামী, এস এম সাইফ কাদের রুবাব, খালিদ মোহাম্মদ সেজান, মেহেদী হাসান জয় ও সাফওয়ান হাসান তামিম।
এই বিষয়ে কমিটির সদস্য মল্লিক ওয়াসি উদ্দিন তামী বলেন, ‘যেকোনো বিষয়ে অভিযোগ গঠনের জন্য এবং প্যানেলের বিরুদ্ধে আসা যেকোনো অভিযোগ খন্ডনের জন্য এই সেলটি কাজ করবে। পাশাপাশি আইনগত সুবিধা দেওয়ার জন্য এই সেলটি গঠন হয়েছে।’
ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ রয়েছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্যানেল ঘোষণার পরবর্তী সময়ে ছাত্রদল ভিপি জিএস পদপ্রার্থীর দিকে মিডিয়া বেশি ফোকাস করেছে। সাধারণ রাজনৈতিক আচরণগুলোও নির্বাচনি প্রচারণা বলে ব্যাখ্যা করা হচ্ছে। আনুষ্ঠানিক কোনো প্রচারণা শুরু হয়নি এখনও, প্যানেলের লিফলেটও ছাপা হয়নি।’
এদিকে, ছাত্রদলের সাধারণ কর্মীরা বলছেন, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে থাকা সত্ত্বেও জুনিয়রদেরকে নির্বাচন করতে এগিয়ে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ছাত্রদল আলোচনায় আছে। পাশাপাশি বর্তমান নেতাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা এবং অংশগ্রহণ ক্যাম্পাসজুড়ে তাদের জনপ্রিয়তাকে এগিয়ে রাখছে। আইন ও অভিযোগ সেল তাদেরকে কৌশলগত দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে এবং ছাত্রদলের সাংগঠনিক ভূমিকাকে সংঘবদ্ধ করেছে।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি পূর্ণাঙ্গ প্যানেলসহ বেশকিছু স্বতন্ত্র প্রার্থী সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ বিভিন্ন পদে লড়ছেন। নির্বাচনে বৈধ প্রার্থী মোট ৪৬২ জন এবং ভোটার ৩৯ হাজার ৭৮৫ জন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে