স্ট্রিম প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক থামিয়ে ছিনতাই করা কোরবানির তিনটি গরু রাজধানী থেকে উদ্ধার করেছে পুলিশ। সিলেট থেকে কেনা গরুগুলো চট্টগ্রামে নেওয়ার পথে গত বুধবার গভীর রাতে ছিনিয়ে নেওয়া হয়। শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানার আগা সাদেক রোডের একটি কসাইয়ের দোকানে গরুগুলো পাওয়া যায়।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, সিলেটের বিশ্বনাথ থেকে কেনা গরু তিনটি নিয়ে বুধবার রাতে একটি পিকআপ ভ্যান চট্টগ্রামে যাচ্ছিল। রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। পরে চালককে জিম্মি করে গরুগুলো ছিনতাই করা হয়। ওই ঘটনায় পরে নবীনগর থানায় একটি অভিযোগ দেওয়া হয়।
তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্য পেয়ে শনিবার রাজধানীর আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালায় বংশাল থানা পুলিশ। সেখানে ছিনতাই হওয়া তিনটি গরুই অক্ষত অবস্থায় পাওয়া যায়। প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

.png)

উপকূলীয় জেলা বাগেরহাটে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাতে পৌরসভাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষেরা।
৭ মিনিট আগে
রাজধানীর আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটির কাজ সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি।
২৬ মিনিট আগে
রংপুর শহরে বাস চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তবে মাদ্রাসা সুপারের মৃত্যুতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের পর দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। রোববার সকালে ১০টার দিকে রংপুরের মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে বাসের ওপর পড়ে। এতে কেউ হতাহত না হলেও, বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে