স্ট্রিম প্রতিবেদক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে। কওমি মাদরাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশেষ সহকারী বলেন, প্রাথমিক পর্যায় থেকে মাদরাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ ও টেকসই অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার চাইছে, দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে। এ প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কওমি শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। এরপর আইসিটি বিভাগের মাধ্যমে আমরা তাদের উচ্চস্তরের প্রশিক্ষণ করাবো।
উল্লেখ্য, মোট ১৬০ জন কওমি শিক্ষার্থী আটটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ফয়েজ আহমদ তৈয়্যব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপেরাবিলিটি বিষয়ে সেশন পরিচালনা করেন।
বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক। এছাড়া কুমিল্লার বার্ডের কর্মকর্তারা, এজ প্রকল্পের প্রশিক্ষক এবং কওমি মাদরাসার শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে