স্ট্রিম সংবাদদাতা

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা বহিষ্কার হয়েছেন। তাঁরা হলেন— দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সই করা এক পত্রে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বুধবার (১৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে তাঁদের নানা অসংগতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনা চলছিল। সাম্প্রতিক সময়ে এসব কর্মকাণ্ডের মাত্রা বাড়ায় অবশেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর ভাষ্য, কিছু নেতার বিতর্কিত ভূমিকার কারণেই জেলায় বিএনপির সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়েছে। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার দুটি আসনই হারিয়েছে বিএনপি। বর্তমানে ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত কমিটিগুলোতে গ্রুপিং স্পষ্ট হয়ে উঠেছে, যা দলের জন্য বড় চ্যালেঞ্জ।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, দলের ভেতরে আত্মীয়তা ও স্বজনপ্রীতির চর্চা বন্ধ না হলে এই সংকট কাটানো কঠিন হবে। একই সঙ্গে বহিষ্কৃত নেতাদের পুনর্বহালের প্রবণতাকেও তাঁরা দলের অন্যতম বড় দুর্বলতা হিসেবে দেখছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, ‘যারা দলের বাইরে গিয়ে অপকর্মে জড়িত থাকবে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এতে দলের শৃঙ্খলা ফিরে আসবে। দলকে শক্তিশালী করতে ইতিবাচক ধারার রাজনীতি বজায় রাখা হবে এবং অল্প সময়ের মধ্যেই আগের অবস্থানে ফিরে যাওয়ার আশা করছেন নেতারা।’
তিনি আরও বলেন, ‘দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপকে অনেকেই গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, এর মাধ্যমে চুয়াডাঙ্গা বিএনপি সাংগঠনিক সংকট কাটিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারে।’

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে