যাত্রাবাড়ীতে ভ্যানগাড়ির ধাক্কায় গেল শিশুর প্রাণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৬: ১২
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ভ্যানগাড়ির ধাক্কায় মোহাম্মদ জুনায়েদ (২) নিহত হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জুনায়েদ লক্ষ্মীপুর সদরের চরপলক পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। মা-বাবার সঙ্গে সে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকত।

জুনায়েদকে হাসপাতালে নেওয়া পথচারী আজিম উদ্দিন জানান, বাসার সামনে খেলার ফাঁকে হঠাৎ দৌড়ে সড়কে চলে আসে। এ সময় দ্রুতগতির একটি ভ্যানগাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় জুনায়েদকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, লাশ মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত