
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এর আগে বার কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংগঠনটির সামনের মাসের নির্বাচন স্থগিত করা হয়েছে। দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটার আশঙ্কায় এবং বিভিন্ন আইনজীবী সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য ভোট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন আইনমন্ত্রীর কাছে জানতে চান– বার কাউন্সিলের নির্বাচন বন্ধের পেছনে জ্বালানি সংকট নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে?
জবাবে আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে নিজস্ব স্বাধীনতায় সিদ্ধান্ত নেয়। ঢাকা বারসহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে। ঢাকা বার এশিয়ার বৃহত্তম বার, যেখানে ২২ হাজারের বেশি আইনজীবী আছেন। তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়া সামনে রেখে তারা এই নির্বাচনটি পেছানোর অনুরোধ করেছিলেন। বার কাউন্সিল তাদের সেই অনুরোধ রক্ষা করেছে মাত্র।
রাজনৈতিক কারণে নির্বাচন পেছানো হয়েছে এমন অভিযোগের ভিত্তি নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরেই বার কাউন্সিল নির্বাচনের উদ্যোগ নিয়েছি। গত ১৮ মাস যখন নির্বাচন হয়নি, তখন আমরাই উদ্যোগ নিয়েছি। আমরা চাই একটি স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন হোক। বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখানে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয়নি।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে