স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর মোহনপুরে আম পাড়া কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
গতকাল শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ছেলে মো. রাজু।
নিহত আব্দুর রাজ্জাক হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে। পেশায় তিনি পশুখাদ্য বিক্রেতা। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রোববার (২৮ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মামলার বাদি মো. রাজু দাবি করেন, ঘটনার আগের দিন তাঁদের দুটি আম্রপালি আমগাছ থেকে মো. রাসেল নামে স্থানীয় একব্যক্তি আম চুরি করে বিক্রি করে দেন। ওই ঘটনা কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাকের ছেলের গাছ থেকে একব্যক্তি আম পেড়েছেন বলে তিনি অভিযোগ তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে লাঠির আঘাতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষে আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় অনুপস্থিত মো. রাসেল। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে, তা বন্ধ পাওয়া যায়।
মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, রাতেই লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে