সংখ্যায় ঋণগ্রস্ত প্রার্থী কমলেও ঋণের পরিমাণে রেকর্ড, সবচেয়ে বেশি বিএনপিতেসবশেষ পাঁচটি জাতীয় নির্বাচনের তুলনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা কমেছে। তবে টাকার অংকে মোট ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবারের নির্বাচনে প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা।
অবৈধ ৪৫৩ অস্ত্র উদ্ধার, ভোট ঘিরে জোরদার অপারেশন ডেভিল হান্টআসন্ন নির্বাচন ঘিরে জোরদার হচ্ছে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। সহিংসতা এড়ানো ও সন্ত্রাসী নেটওয়ার্ক দুর্বল করতে সারাদেশে অভিযান চালাবে যৌথ বাহিনী।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রসঙ্গেযুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক অফিশিয়াল নয়: সাইমুম পারভেজযুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্কের গুঞ্জনকে অনানুষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ের আলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সাইমুম পারভেজ।
যৌথবাহিনীর অভিযান: পালাতে গিয়ে কাদায় আটকালেন সাবেক ইউপি চেয়ারম্যানকক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বসে থাকার সময় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
রামুতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যাকক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম ওরফে লেদা পুতু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় কাঠামোতে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে: শিক্ষা উপদেষ্টাপ্রতিষ্ঠানগত পরিবর্তনে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, জাতীয় সংসদসহ রাষ্ট্রীয় কাঠামোতেও তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে।
কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তারক কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ডরাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরও এক শুটাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা(ডিবি)। এ সময় হত্যাকাণ্ড নিয়ে পুলিশ জানায়, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে।
শিক্ষায় কমিশন না হলেও আছে সংস্কার উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে প্রশ্নঅন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা খাতের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল আনা হয়। অন্যান্য খাতের মতো শিক্ষায় সংস্কার কমিশন করা হয়নি। তবে শিক্ষার সংস্কারে স্তরভিত্তিক দুটি পরামর্শক কমিটি গঠন করা হয়। উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ঢেলে সাজিয়ে উচ্চশিক্ষা কমিশন গঠনের প্রক্রিয়াও চলছে।
আ.লীগের অনুপস্থিতিতে নির্বাচনে দল ও প্রার্থীসংখ্যায় রেকর্ডদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। তবুও গত অন্তত চারটি সংসদ নির্বাচনের তুলনায় এবারের ভোটে রাজনৈতিক দল ও প্রার্থীর অংশগ্রহণের রেকর্ড হয়েছে।
সুন্দরবনে জলদস্যুদের হাতে ২০ জেলেকে অপহরণের অভিযোগপশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুরা মাছ ধরতে যাওয়া ২০টি নৌকা থেকে একজন করে মোট ২০ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারির মধ্যে আসা ব্যালট গণনায় নেবে ইসিনির্বাচন কমিশনেবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট নিচ্ছে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার মধ্যে যে পোস্টাল ভোটগুলো আসবে, শুধু সেগুলোই গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনের পর বিয়ের কথা ছিল ব্যাংক কর্মকর্তা সুবীরের, মিলল মরদেহরাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি আবাসিক ভবনের নিচ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মৃত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শচীন বিশ্বাস।
দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ, পড়বে কুয়াশারাজধানীতে শীতের তীব্রতা কমে এলেও গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মুছাব্বির হত্যা: আরেক শুটার গ্রেপ্তাররাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটারকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল উদ্ধার, ঘাতক গ্রেপ্তারনওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯ মাস পর চাঞ্চল্যকর সুমন (৩৯) হত্যার রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ।
নির্বাচনে নতুন মুখ ১৬৯৬, উচ্চশিক্ষার আধিক্যআসন্ন সংসদ নির্বাচনের সিংহভাগ প্রার্থী প্রথমবার ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। শুধু তা-ই নয়, গত চারটি নির্বাচনের তুলনায় এবারের প্রার্থীরা কম বয়সী এবং উচ্চশিক্ষিত। হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এসব তথ্য জানিয়েছে।
শাসনব্যবস্থায় দুর্নীতিই নীতি হয়ে গেছে: ফরহাদ মজহারবর্তমান শাসনব্যবস্থায় দুর্নীতিই নীতি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, দেশে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে এবং হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছিল গণসার্বভৌমত্বের ভিত্তিতে ফ্যাসিস্ট আইন বাতিল করতে। কিন্তু বর্তমান সরক