
বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতির ওপর নিবিড় প্রশিক্ষণ দেবে জাপান। এ লক্ষ্যে জাপানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপানি প্রতিনিধিদল জানায়, তারা জাপানি শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে আগ্রহী।
প্রতিনিধিদলের দাবি, এর ফলে জাপানে পড়াশোনা বা কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিরা সে দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে, যা কর্মক্ষেত্রে তাঁদের সাফল্য নিশ্চিত করবে।
জাপানি প্রতিনিধিদলের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘আমাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশজুড়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত চমৎকার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনারা এই অবকাঠামোসমূহ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে দক্ষ করে তুলতে পারেন।’
বৈঠকে সিদ্ধান্ত হয়, দ্রুততম সময়ের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে জাপানি কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দক্ষ জনশক্তি পাঠানোর পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে