ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন
স্ট্রিম ডেস্ক

ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
যুদ্ধরত দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে ইতিমধ্যে ইসলামাবাদ শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মেও শেয়ার করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, পাকিস্তানের গোপন চ্যানেলের মাধ্যমেই আমেরিকার ১৫-দফার শান্তি প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে পাকিস্তানকে ‘অসৎ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে বলেছিলেন, ‘পাকিস্তান যুক্তরাষ্ট্রকে মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই দেয়নি।’ সেই পাকিস্তান কীভাবে আবার হোয়াইট হাউসের এত আস্থা অর্জন করল, তা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই অভাবনীয় প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি সুকৌশলে ক্রিপ্টোকারেন্সি এবং খনিজ সম্পদ চুক্তির মাধ্যমে ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। ট্রাম্প এমনকি তাঁকে পাকিস্তানের ‘সেরা ফিল্ড মার্শাল’ হিসেবেও প্রশংসা করেছেন।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার শুরুতেই যুক্তরাষ্ট্র ২০২১ সালে কাবুল বিমানবন্দরে বোমা হামলার পেছনের মূল অপরাধী খুঁজে বের করার শর্ত দেয় পাকিস্তানকে। পাকিস্তান সেই শর্ত পূরণ করলে ট্রাম্প কংগ্রেসে দেওয়া ভাষণে তাদের প্রশংসা করেন। এরপর পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারতের সঙ্গে সংক্ষিপ্ত সংঘাতে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে কৃতিত্ব দেয় পাকিস্তান। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা করতেন, পাকিস্তান তাঁকে সেই পুরস্কারের জন্যও মনোনীত করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেন, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই পাকিস্তান তাঁকে দুটি বড় রাজনৈতিক বিজয় উপহার দিয়েছে।’
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে ট্রাম্প প্রশাসন এবং তাঁর পরিবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও গড়ে তুলেছে পাকিস্তান। ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ভেঞ্চার ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-এর সিইও জ্যাচ উইটকফ (স্টিভ উইটকফের ছেলে) গত বছর পাকিস্তানে গেলে তাঁকে রাষ্ট্রীয় অতিথির মতো বরণ করা হয়। প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে এই কোম্পানির সঙ্গে পাকিস্তান চুক্তিও স্বাক্ষর করে। এছাড়া নিউ ইয়র্কে পাকিস্তানের মালিকানাধীন লোকসানি রুজভেল্ট হোটেলের পুনর্নির্মাণে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বড় চুক্তিও সম্পন্ন হয়েছে।
ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান যেখানে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে, সেখানে তারা পাকিস্তানের ২০টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে।
অন্যদিকে, গত সেপ্টেম্বরে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে ন্যাটোর আদলে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেন, ‘মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান মূলত সৌদি আরবের পক্ষে সরাসরি যুদ্ধে জড়ানোর চাপ থেকে নিজেকে রক্ষা করছে। চুক্তি হোক বা না হোক, পাকিস্তানের এই উদ্যোগ একটি ‘উইন-উইন’ বা উভয় সংকুলান পরিস্থিতি। আগে তাদের যে একঘরে ভাবমূর্তি ছিল, তা এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।’
ওমানে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ইমরান আলী বলেন, ‘পাকিস্তানকে ইরান ও সৌদি আরবের মধ্যে অত্যন্ত জটিল একটি ‘কূটনৈতিক নৃত্য’ (ডিপ্লোম্যাটিক ড্যান্স) চালিয়ে যেতে হচ্ছে।’
রোববার (২৯ মার্চ) ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পাকিস্তানের বৈঠককে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার প্রাথমিক প্রস্তুতি বলেই মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান হয়তো সরাসরি এই জটিল আলোচনায় জড়াতে চাইবে না, বরং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় তারা যেমন পর্দার আড়ালে থেকে কাজ করেছিল, এবারও তারা সেই ‘ব্যাক চ্যানেল’ ভূমিকাই পালন করতে বেশি আগ্রহী।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের (ডিএনআই) পরিচালক পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার (২২ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আগামী ৩০ জুন থেকে গ্যাবার্ডের পদত্যাগ কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে
দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। দুইজন জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরও কঠোর হয়েছে। খবর রয়টার্সের।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের চীন সফরের এক সপ্তাহ পরই তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের গোলাবারুদের মজুত ঠিক রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে দেশটি। খবর আল-জাজিরার।
১৮ ঘণ্টা আগে
যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা কাটছে না। এই শোনা যাচ্ছে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তো পরের ঘণ্টাতেই প্রতিবেদন আসছে, বিশাল মতবিরোধ রয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রকৃত পরিস্থিতি বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। খবর আল-জাজিরার।
১৯ ঘণ্টা আগে