প্রথম আলোতে হামলা পরিকল্পিত, করেছে স্বার্থান্বেষী মহল: সাজ্জাদ শরিফপ্রথম আলো ভবনে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং স্বার্থান্বেষী মহল সংগঠিত হয়ে এ আক্রমণ চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পথভ্রষ্ট করা ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে বৃহস্পতিবার রাতে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
বাংলাদেশে থাকা নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্রবাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।
দেশের পথে হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবিতেইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৫৮৫) ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ৪টা ৩ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
হাদির মৃত্যুপরবর্তী সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত: পুলিশইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী রাজধানীতে বিভিন্ন বেসরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি করেছে পুলিশ।
আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার, নাগরিক সমাজের প্রতিবাদপ্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা-আগুনের ঘটনার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে নাগরিক সমাজ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
হাদির দাফন হচ্ছে ঢাকায়আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়ক রাফে সালমান রিফাত এ বিষয়ে পরিবারের বরাতে স্ট্রিমকে বলেন, ‘হাদি ভাইয়ের দাফন ঢাকায় হবে। তবে কোথায় হবে তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদ ভবন চত্বরের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ইসলামের কবরের পাশেও হতে পারে।’
শনিবারের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ওসমান হাদির মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি: পরিবেশ উপদেষ্টাজুলাই-গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
ওসমান হাদির মৃত্যুতে ভূমি উপদেষ্টা এবং প্রাণিসম্পদ উপদেষ্টার শোকজুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
প্রথম আলো-ডেইলি স্টারে ভাঙচুরভিডিও দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ডিএমপি কর্মকর্তাভিডিও দেখে দেখে প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় করা হচ্ছে মামলা।
উত্তপ্ত পরিস্থিতিতেও রাজধানীতে পুলিশের ঢিলেঢালা উপস্থিতিরাজধানীর কয়েকটি এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের বিশেষ তৎপরতা দেখা যায়নি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্ট্রিমের কয়েকজন প্রতিবেদক সরেজমিন ঘুরে রাজধানীর এই চিত্র দেখেছেন।
অন্তর্বর্তী সরকারের বিবৃতি, উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুনসহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশবাসীকে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোকইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তা এ শোক প্রকাশ করে ইসি।
প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপদৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শাহবাগের কর্মসূচি স্থগিত, বিকেলে বিক্ষোভের ডাক নাহিদ ইসলামেরনিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকে জুমার নামাজের পর শাহবাগের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রথম আলো অফিসের আগুন নেভাতে গিয়ে আহত ২রাজধানীর কাওরান বাজার প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরে ফের ভাঙচুরইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবরের জেরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভাঙচুর শুরু করেছে বিক্ষুব্ধ জনতা।