স্ট্রিম প্রতিবেদক

দেশের প্রতিটি পেট্রল পাম্পে নির্ধারিত কোটায় নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে ইরান যুদ্ধের প্রভাবে গ্রাহকদের মধ্যে ‘প্যানিক বায়িং’ (আতঙ্কজনিত ক্রয়) প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে দ্রুত তেল ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
এর আগে সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তেল সংকটের কারণে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় তেলের পাম্প বন্ধ হয়ে গেছে। এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে?’
জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্যানিক বায়িংয়ের ফলে প্রতিদিন পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে না—এই তথ্য সঠিক নয়।
মন্ত্রী আরও বলেন, ‘যে পরিমাণ তেল পাম্পগুলোতে সরবরাহ করার কথা, সে পরিমাণই দেওয়া হচ্ছে। কিন্তু ইরান যুদ্ধের ঘটনার পর থেকে হঠাৎ করে তেলের চাহিদা ও বিক্রি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এর ফলে আগে একটি পাম্পে যে পরিমাণ তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন সেই পরিমাণ তেল মাত্র দুই ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে।’

.png)

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
৩ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে