
বাংলা একাডেমি পরিচালিত একটি বিশেষ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী কর্মশালায় প্রশিক্ষণার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারীরা প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা’ শীর্ষক প্রকল্পের এই কর্মশালায় সপ্তাহে দুই দিন একাডেমি চত্বরে প্রশিক্ষণ প্রদান করা হবে।
একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদানের ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। তবে লেখক, গবেষক, অনুবাদক ও সম্পাদকদের এই প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে, কুরিয়ার অথবা ইমেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। ইমেইল পাঠানোর ঠিকানা: [email protected]। আবেদনের শেষ সময় আগামী ২ এপ্রিল ২০২৬। গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা শিল্পে দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে