খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভখুলনায় পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
রাজশাহীতে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা পণ্ড পুলিশের বাধায়রাজশাহীতে ‘মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’। তবে মাঝপথে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়। এর আগে আজ বৃহস্পতিবার (১৮ ডিসম্বের) দুপুর সাড়ে ১২টায় নগরের ভদ্রা মোড় থেকে এই যাত্রা শুরু করে তারা। পরে পুলিশের বাধার মুখে তিন দফা দাবি পেশ করেন বিক
উপদেষ্টা পরিষদের বৈঠকদুই অধ্যাদেশ অনুমোদন, ৫ বছরের মধ্যে না ফিরলে ‘গুম’ ঘোষণাগুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ; হাওর ও জলাভূমি অধ্যাদেশ এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার শেরপুরে ৩.৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল উত্তরাঞ্চলআবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭।
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কূটনীতিকদের আমন্ত্রণ, দূতাবাসে নিরাপত্তার আশ্বাসআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষক পাঠাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
চুরির অভিযোগে ইউপি সদস্যের কার্যালয়ে আটকে যুবককে ‘পিটিয়ে হত্যা’জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে এক যুবককে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে আটকে রাতভর নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউপি সাত নম্বর ওয়ার্ড সদস্য সেলিম হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে সুজন মন্ডল নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গুমের মামলায় হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুজয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এবার রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকতাদের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়সমূহের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শিল্প খাতের বিদেশি কর্মীদের ইকামা ফি বাতিল করল সৌদি সরকারতেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বড় ধরনের সিদ্ধান্ত নিল সৌদি আরব। দেশটির শিল্পখাতে নিয়োজিত বিদেশি কর্মীদের ইকামা (ওয়ার্ক পারমিট) ফি বাতিল করা হয়েছে।
ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন, পুড়েছে মোটরসাইকেল-বেঞ্চফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শর্শদি বাজার শাখায় ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেলসহ কয়েকটি আসবাব পুড়ে গেছে।
জুলাই হত্যাযজ্ঞকাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারিওবায়দুল কাদেরসহ সাতজন শীর্ষ নেতার বিরুদ্ধে অবশেষে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ বা ‘ফরমাল চার্জ’ দাখিল করেছে প্রসিকিউশন।
হাজারীবাগে ছাত্রী হোস্টেলে এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশরাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় ‘জান্নাতি ছাত্রী হোস্টেল’ নামে একটি ভবন থেকে এনসিপি নেত্ররী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জান্নাত আর রুমি। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
দীর্ঘ ১৭ বছর পর খুলে দেওয়া হলো মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়কপ্রশাসক বলেন, ‘এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যেসব কাজ ঝুলে আছে, সেগুলো একে একে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। এই সড়কের সঙ্গে সরকারের একাধিক দপ্তর জড়িত থাকায় কাজটি বাস্তবায়ন করা কঠিন ছিল।’
জাবিতে হলের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ধাওয়াজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলে ‘অবৈধ শিক্ষার্থীদের’ (নন-এলোটেড ও সাবেক শিক্ষার্থী) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ খাবারের (ফিস্ট) কুপন না দেওয়ার অভিযোগে প্রাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে হলের একদল শিক্ষার্থী।
বছরের শুরুতেই বই পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা, মাধ্যমিকে শঙ্কাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, প্রাথমিকের শতভাগ বই মুদ্রণ ও সরবরাহ সম্পন্ন হলেও দরপত্র জটিলতার কারণে মাধ্যমিকের বই ছাপার কাজ বিলম্বিত হয়েছে। তবে জানুয়ারির ২০ তারিখের মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ওসমান হাদির ওপর গুলিঅস্ত্রসহ গ্রেপ্তারের ৩ মাসেই জামিন, বেরিয়েই গুলি, বিচারিক বিবেচনা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলেরঅস্ত্র মামলায় অভিযুক্ত একজন দাগি আসামির এভাবে আইনি ফাঁকফোকর গলে বেরিয়ে আসা এবং পুনরায় অন্যের জীবন বিপন্ন করার ঘটনাটি দেশের বিচারিক অঙ্গনে নতুন করে ‘জামিন বিতর্ক’ উসকে দিয়েছে। বিচারিক আদালতের বিবেচনা ও প্রভাবশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ফলোআপঅবশেষে শুরু হাতিরঝিলের সংস্কারঅবশেষে শুরু হয়েছে হাতিরঝিলের সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা দেখা দেয় হাতিরঝিলে। ছোট বড় খানাখন্দ ছিল রাস্তায়। দুর্গন্ধ তৈরি হয়েছিল জলাশয়ে। ছিল না ডাস্টবিন।