বিশ্ব এইডস দিবসখুলনা অঞ্চলে এইডস শনাক্ত বাড়ছে, এক বছরে মৃত্যু ২৩খুলনা অঞ্চলে প্রতি বছর এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত এক বছরে এ অঞ্চলে শনাক্ত ও মৃত্যু—উভয় সূচকই ঊর্ধ্বমুখী। চিকিৎসকরা বলছেন, এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ফিরল রাত্রিযাপনের সুযোগআজ থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য রাত্রিযাপনের সুযোগ উন্মুক্ত হলো। সরকারি কড়াকড়ি ও পরিবেশ রক্ষার শর্ত মেনে কক্সবাজার থেকে ১ হাজার ১৭৪ জন পর্যটক নিয়ে দ্বীপটিতে ভিড়েছে তিনটি জাহাজ। তবে নিয়ম ভঙ্গের কারণে প্রথম দিনেই জরিমানার মুখে পড়েছে একটি জাহাজ কর্তৃপক্ষ।
সংগীত-শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল: রুলের জবাব দেয়নি রাষ্ট্রপক্ষ, শুনানির প্রস্তুতিতে রিটকারীসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন, তার জবাব দেয়নি সরকারপক্ষ।
লক্ষ্মীপুরে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জনলক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে টানা কর্মবিরতি চলছে। এতে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ডরাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্লট দুর্নীতি মামলা: হাসিনা, রেহানা ও টিউলিপের রায় ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তারাজধানীর পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরান ঢাকার আদালতপাড়ায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে ৩০টি গরুসহ ট্রাক ডাকাতি, ট্রাক উদ্ধারসাভারের আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে ৩০টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ পাঁচটি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুনমানিকগঞ্জের মানড়া এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।
খুলনায় আরেক যুবককে গুলি, নগরীর নিরাপত্তা নিয়ে শঙ্কাখুলনা নগরে গত ১৫ মাসে ৪৫টি হত্যাকাণ্ড ঘটেছে। যার মধ্যে গত নভেম্বর মাসেই ছয়টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গতবছর ৫ আগস্টের পর জামিনে বেরিয়ে আসা অপরাধী ও দীর্ঘদিন ‘আত্মগোপনে’ থাকা সন্ত্রাসীরা এলাকায় ফিরে সংগঠিত হয়েছে।
পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজরাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির রায় ঘোষণা করা হবে আজ।
অবৈধ ও অতিরিক্ত আহরণে কমছে সামুদ্রিক মাছের সংস্থান: প্রাণিসম্পদ উপদেষ্টাসমুদ্রে অবৈধ ও অতিরিক্ত মৎস্য আহরণ এবং ক্ষতিকর জালের ব্যবহারের কারণে সামুদ্রিক মাছের সংস্থান কমে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, সাম্প্রতিক সমুদ্র জরিপের ফলাফল বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
সাভারে ট্যানারি শ্রমিকদের ৭৭ শতাংশের বেতন ন্যূনতম মজুরির নিচেসাভারের হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকায় ৭৭ শতাংশ শ্রমিক সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়েও কম বেতন পাচ্ছেন। এছাড়া ৮৬ শতাংশ শ্রমিকের কোনো লিখিত নিয়োগপত্র নেই ও প্রায় দুই-তৃতীয়াংশ শ্রমিকই অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন।
মানবতাবরোধী অপরাধশাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশরাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য অন্যায়ভাবে বৈষম্য, নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার।
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশনবিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তি ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল। পরিকল্পিত এ হত্যাকাণ্ডে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
অধ্যাদেশ জারি: পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগবিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অবশেষে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিধান রেখে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়েছে।
সংসদ ও গণভোট: কেন্দ্র নয়, বাড়বে গোপন কক্ষএকদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘সময়ের চ্যালেঞ্জ’ মোকাবিলায় ভোটকেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোই যথেষ্ট বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন পড়বে না। কেন্দ্রের বুথগুলোতে গোপন কক্ষের সংখ্যা বাড়ালেই হবে।