দেশে প্রথমবার শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৫ কোটি শিশুউদ্বোধনী অনুষ্ঠানে নূরজাহান বেগম বলেন, ‘টাইফয়েডে এখনো দেশের শিশুদের মৃত্যু হয়। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছুকে আমরা প্রতিরোধ করেছি। এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব, ইনশাআল্লাহ।’
খিলগাঁওয়ে গভীররাতে যুবককে গুলি করে বাইক-মোবাইল ছিনতাইরাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় মো. নাফিজ (৩০) নামের এক যুবককে গুলি করে তার মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরুজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এর আগে ৮ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিগত তিন জাতীয় নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য দিন, আহ্বান কমিশনেরবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষে সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।
রোমের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টাওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
অনলাইন-অফলাইনে হয়রানির অভিযোগ রাকসুর নারী প্রার্থীদের, নিরাপত্তা নিয়ে শঙ্কারাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণায় ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছেন নারী প্রার্থীরা। অনলাইন ও অফলাইনে নানা বাধা ও হয়রানির মুখে পড়ছেন বলে অভিযোগ তাঁদের। গত ১২ সেপ্টেম্বর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে সাত দফা দাবি জানিয়েছিলেন নারী প্রার্থীরা।
এএফওএমপির সভাপতি হলেন বাংলাদেশি চিকিৎসকএশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অরগানাইজেশনস ফর মেডিক্যাল ফিজিক্সের (এএফওএমপি) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেডিক্যাল ফিজিক্স বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি।
জনপ্রশাসনের নতুন সিনিয়র সচিব এহছানুল হকনতুন জনপ্রশাসন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
প্রিজাইডিং অফিসারই হবেন তাঁর কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে কঠিন বিষয়।
মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় অ্যাম্বুলেন্স নিয়ে মালিক-চালকদের ভিড়মাসুদ মোল্লা নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটকের প্রতিবাদে অর্ধশতাধিক অ্যাম্বুলেন্স নিয়ে শেরেবাংলা নগর থানায় ভিড় করেছেন মালিক-চালকরা। তাদের অভিযোগ, আটককৃত অ্যাম্বুলেন্স চালক বিএনপির সমর্থক হলেও পুলিশ তাকে ‘আওয়ামী লীগ সমর্থক’ দাবি করে থানায় এনেছে।
অবৈধ অনুপ্রবেশ মামলায় ছয় ভারতীয় নাগরিকের বিচার শুরুচাপাইনবাবগঞ্জ আদালতে ছয় ভারতীয় বন্দীর বিচার কাজ চলছে। তাঁদের বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে। আটকের পর মানবিক কারণে ফেরত দিতে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ পুলিশ।
ক্লিনটন বি. সিলির ‘বরিশাল অ্যান্ড বিয়ন্ড’ প্রকাশনা অনুষ্ঠানে বক্তারাবাংলা সাহিত্যকে দেখার ভিনদেশি দৃষ্টিভঙ্গি নতুন মাত্রা যোগ করেছেবাংলা সাহিত্যের গবেষক ও অনুবাদক ক্লিনটন বি. সিলির প্রবন্ধ সংকলন ‘বরিশাল অ্যান্ড বিয়ন্ড: এসেস অন বাংলা লিটারেচার’ বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছে
চাকসু নির্বাচন ঘিরে বহিরাগত নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সামরিক কর্মকর্তাদের গণগ্রেপ্তারের বিষয়টি ‘গুজব’: প্রেস সচিবআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গণহত্যার আসামি হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক কালজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আগামীকাল রোববার (১২ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ, এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
১৫ নয়, ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরজুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।