ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জনগত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৫৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হেফাজতে নিলে ১৫ সেনা কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটরমানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে বাহিনীর হেফাজতে নিলেও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপনছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকার ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে।
গুজব-ডিপফেক রুখতে তথ্য কর্মকর্তাদের ‘আপসহীন ঢাল’ হতে হবে: তথ্যসচিবজাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের ‘আপসহীন ঢাল’ হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
ছেলে-মেয়ে দেশে, আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব: স্বরাষ্ট্র উপদেষ্টাসম্প্রতি উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন—এমন একটি বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাঁর ছেলেমেয়েরা সবাই দেশেই আছেন। তিনি একা একা সেফ এক্সিট নিয়ে কী করবেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি‘হাসিনার মামলা সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটরের ফেসবুক পেজে সাইবার হামলা’জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।
বৈষম্য আর আধিপত্যবাদ থেকে সেফ এক্সিট দরকার: ফারুক ই আজমফারুক ই আজম বলেছেন, ‘এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য ছিল, আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয় ছিল সেগুলো থেকে জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি।’
হাসিনার বিচারে যেসব যুক্তি তুলে ধরা হলো ট্রাইব্যুনালেক্রসফায়ারের নির্মমতা বর্ণনা করতে গিয়ে তাজুল ইসলাম বলেন, মিরপুরে একজনকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়, তার মাথায় ঝাঁকড়া চুল ছিল। চুলে আগুন লেগে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী হা-হা করে হাসছিল। আমরা তদন্তের সময় এ বিষয়ে একজনকে প্রশ্ন করেছিলাম, মাথায় কেন গুলি করা হয়?
রাবির ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবিরের সব আসামি খালাসরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার উল্লাহ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
আশা ইউনিভার্সিটির সমাবর্তন ফি ১৩ হাজার টাকা, শিক্ষার্থীদের ক্ষোভসমাবর্তনের ফি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ও বিভিন্ন শিক্ষার্থী গ্রুপে ক্ষোভ জানাচ্ছেন অনেকে। তাঁদের অভিযোগ, অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আশা ইউনিভার্সিটির নিবন্ধন ফি অনেক বেশি। অনেকে তাই সমাবর্তনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও জানিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের ধাওয়া-সাউন্ড গ্রেনেডমূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ রোববার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ধাওয়া দিয়েছে পুলিশ।
দেশে প্রথমবার শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৫ কোটি শিশুউদ্বোধনী অনুষ্ঠানে নূরজাহান বেগম বলেন, ‘টাইফয়েডে এখনো দেশের শিশুদের মৃত্যু হয়। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছুকে আমরা প্রতিরোধ করেছি। এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব, ইনশাআল্লাহ।’
খিলগাঁওয়ে গভীররাতে যুবককে গুলি করে বাইক-মোবাইল ছিনতাইরাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় মো. নাফিজ (৩০) নামের এক যুবককে গুলি করে তার মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরুজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এর আগে ৮ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিগত তিন জাতীয় নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য দিন, আহ্বান কমিশনেরবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষে সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।
রোমের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টাওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।