যেকোনো সময় সংঘর্ষ হতে পারে: উপাচার্যকে ছাত্রদল সভাপতিজাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে। গেটগুলোতে সকাল থেকে অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
দেখা থেকে লেখাডাকসুর ভোটগ্রহণ শেষ হলো, কোলাহল থামল নাদুপুর গড়াতেই নির্বাচনের সকালের সেই ফুরফুরে ভাবটা কর্পূরের মতো উবে গেল। বাতাসে এখন টানটান উত্তেজনা আর চাপা গুঞ্জন। শাহবাগে দাঁড়িয়ে মনে হচ্ছিল, আসল খেলাটা মূলত শুরু হলো এখন।
রাকসু নির্বাচন: ছাত্র ইউনিয়নের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ প্যানেল ঘোষণারাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।
পাইলসের রোগীকে পিত্তথলির অপারেশন, পালিয়েছেন চিকিৎসক-নার্সরাভুল চিকিৎসার খবর পেয়ে হাসপাতালে আসেন সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান। তবে অভিযুক্ত চিকিৎসক নজরুল ইসলাম শোভন সহ হাসপাতালের নার্স কৌশলে পালিয়ে যান।
নেপালে জাতীয় ফুটবল দল ও ডিএসসিএসসি'র ৮৭ জন আটকে পড়েছেন: প্রেস উইংবাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৬ সদস্য ও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে শিক্ষা সফরে যাওয়া ৫১ জনের একটি প্রতিনিধি দল নেপালে গিয়ে আটকা পড়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: সাদিক কায়েমডাকসু নির্বাচনের ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী সাদিক কায়েম বলেছেন, ডাকসু জুলাইয়ের আকাঙ্ক্ষা। নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে। যারা বানচালের চেষ্টা করেছে তাঁদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তাসহিংস বিক্ষোভ চলা নেপালে বসবাসকারী/আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি জারি করেছে।
দুপুরের মধ্যেই জগন্নাথ হলে ৮২% ও সার্জেন্ট জহুরুল হক হল কেন্দ্রে ৮৪% ভোটঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দুপুরের মধ্যেই জনন্নাথ হল কেন্দ্রে প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর ও রিটার্নিং অফিসার দেবাশীষ পাল।
ডাকসু নির্বাচনে লাইভের সময় সাংবাদিকের মৃত্যুঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন তরিকুল শিবলী (৪০) নামের এক সাংবাদিক। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নুরাল পাগলার দরবার কাণ্ডদুই মামলায় আসামি সাত সহস্রাধিক, ‘প্রত্যক্ষ নির্দেশদাতা’সহ গ্রেপ্তার ১৮মাজারে হামলা ভাঙচুর, কবর থেকে লাশ তুলে পোড়ানো ও রাসেল মোল্লা হত্যার ‘প্রত্যক্ষ নির্দেশদাতা’ বলে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।
জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে কোনো ঘটনা ঘটলে সেই রিপোর্টটা পেতে অনেক সময় লাগত। কিন্তু প্রযুক্তির বদৌলতে সঙ্গে সঙ্গে একটা জিনিসের খবর পাওয়া যায়। এটা ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও তৈরি করে।’
‘নুরাল পাগলা’র মাজারে হামলা: নিহতের বাবার হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার ১৮রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলায় তাঁর ভক্ত রাসেল মোল্লাকে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে আসামি করে গ
ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে নৈশভোজবাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর হেয়ার রোডস্থ প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এ নৈশভোজ আয়োজন করা হয়।
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন, কারামুক্তিতে বাধা নেইসাংবাদিককে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এরফলে আপাতত সুলতানার
জাকসুর নির্বাচন: অমর্ত্য রায়কে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টেরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায় জনকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন ২১ জেলাফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া ও সুয়াদিসহ বেশ কয়েকটি স্থানে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
ডাকসুর ভোট নির্বিঘ্ন হচ্ছে: ডিসি রমনাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।