তারেক রহমান এখন অবিসংবাদিত এক নেতা: তথ্য ও সম্প্রচার মন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পেশাদারত্ব চান ত্রাণমন্ত্রীআগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির নির্বাচনী ইশতেহার পেশাদারত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই শিক্ষার্থী নিহতগোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্নীতির অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ দিলেন তাজুল ইসলামআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমি চ্যালেঞ্জ করছি, আমার ব্যাপারে আনীত অভিযোগের পক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ দেন।
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎনৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে দলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বুধবারচলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল বুধবার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
ঢাবি শিক্ষার্থীকে মারধরে চার পুলিশ ক্লোজডরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধরে জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িক প্রত্যাহার) করা হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানায় সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা ছিলো। নাগরিক হিসেবে বিষয়টি উপলব্ধিতে থাকা জরুরি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস (২৫ ফেব্রুয়ারি) উপলক্ষে দেওয়া বাণীতে এই মন্তব্য করেন তিনি।
গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পরদিন বিস্ফোরণে দগ্ধ এক পরিবারে ৪ জনকুমিল্লার দাউদকান্দিতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পরদিনই একটি ভবনের রান্নাঘরে বিস্ফোরণে নারী-শিশুসহ পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে কক্ষের জানালা ও দেয়াল বিধ্বস্ত হয়েছে।
নিরাপত্তার ঢিমেতালে ঢাকায় বেপরোয়া অপরাধী চক্ররাজধানীর পান্থপথে রোববার রাতে ব্যবসায়ী শফিকুর রহমানকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা চেয়ে না পেয়ে শফিকুরকে গুরুতর আহত করা হয়। একই দিন মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের স্কুলছাত্র মো. সোহানকে ছুরি মেরে সর্বস্ব নিয়ে যায় ছিনতাইকারীরা।
রাষ্ট্রপতি এখন যা বলছেন ৫ আগস্ট তার কিছুই বলেননি: জামায়াত আমিররাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, রাষ্ট্রপতি এখন যা বলছেন ২০২৪ সালের ৫ আগস্ট তার কিছুই তিনি বলেননি।
বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠানঅমর একুশে বইমেলা এবার মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে মোট ১০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।
দাম কমানোর পরও বেশিতেই কিনতে হচ্ছে এলপিজিভোক্তা পর্যায়ে বেসরকারিভাবে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে মূল্য কমলেও ভোক্তাকে বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার।
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে।
ইরানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪মধ্য ইরানে একটি ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক দুই পাইলট ও দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এই ঘটনা ঘটে।
ঢাবি শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনকে পুলিশ কর্তৃক হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
ট্রাইব্যুনালে রাজসাক্ষী করা নিয়ে প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের দিনেই প্রসিকিউশন টিমের অভ্যন্তরে ‘রাজসাক্ষী’ (অ্যাপ্রুভার) করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।