ইরানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪মধ্য ইরানে একটি ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক দুই পাইলট ও দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এই ঘটনা ঘটে।
ঢাবি শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনকে পুলিশ কর্তৃক হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
ট্রাইব্যুনালে রাজসাক্ষী করা নিয়ে প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের দিনেই প্রসিকিউশন টিমের অভ্যন্তরে ‘রাজসাক্ষী’ (অ্যাপ্রুভার) করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তিন আসামি গ্রেপ্তারভোলার তজুমদ্দিনে বাক্প্রতিবন্ধী (কথা অস্পষ্ট) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম।
ঢাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাওঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুদ্দীনকে পুলিশের মারধরের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের অপসারণ ও বিচার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তারা।
দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরেরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কোনো প্রসিকিউটর অনিয়ম বা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ঢাকার দুই সিটিতে আগে নির্বাচনের ইঙ্গিত স্থানীয় সরকারমন্ত্রীরস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই ভোট গ্রহণ শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিলবগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
মামলা দিয়ে হয়রানি আইনের শাসনের অন্তরায়: স্বরাষ্ট্রমন্ত্রীমামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকিরআর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাঁকে পদোন্নতিসহ এই নিয়োগের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে আগুন, পুড়লো ১০ দোকানখুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে আগুনের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত শপিং কমপ্লেক্সটিতে আগুন লাগে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, প্রথমে বিতরণ ১৪ ওয়ার্ডেঈদুল ফিতরের আগ দিয়ে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড সেবা উদ্বোধন করা হবে। এজন্য ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন।
চট্টগ্রামে বিস্ফোরণ ট্র্যাজেডি: মৃত্যু বেড়ে ৩চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটকবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্য বলে জানিয়েছেন।
দায়িত্ব বুঝে নিলেন নতুন ৬ সিটি প্রশাসকঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণসহ (ডিএসসিসি) দেশের ছয়টি সিটি করপোরেশনের সদ্য নিয়োগ পাওয়া ছয় প্রশাসক দায়িত্ব বুঝে নিয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তাঁরা।
টেলিটককে দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখানোর নির্দেশ মন্ত্রীররাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বর্তমান সরকারের সময়ে জনগণ যেন টেলিটকের উন্নত সেবা পায় তা নিশ্চিতে শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
১,২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।