বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী মারা গেছেনবিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন।
বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ব্যাংক কর্মকর্তার মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনেরবগুড়া শহরের ‘মায়ের আশ্রয়’ নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশি হেনস্তার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীর পাশে জাবি শিক্ষার্থীরাঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনকে পুলিশি হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যানের দুই বছরের কারাদণ্ডকক্সবাজারের টেকনাফ উপজেলাধীন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মারামারি ও দোকান ভাঙচুরের একটি মামলায় তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
মেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের বই ঠেকাতে নজরদারি থাকবে পুলিশেরঅমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে– এমন কোনো বই যেন মেলায় না আসে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি থাকবে পুলিশের।
পিলখানা হত্যাকাণ্ডআগের তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত তদন্ত কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সম্রাটের ২০ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশজ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের দায়ে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ লাখ টাকা জরিমানা এবং অভিযোগপত্রে উল্লেখিত তার যাবতীয় অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গাছে গাছে মুকুল, স্বপ্ন বুনছেন আমচাষিরাগাছে গাছে মুকুল। ভারে ডাল নুয়ে পড়েছে। মন উজাড় করা গন্ধে মাতোয়ারা প্রকৃতি। রাজশাহীর চাষিদের মুখেও হাসি। ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন তারা।
সেন্টমার্টিনে এক জালে দেড়শ মণ লাল কোরাল, বিক্রি হলো ৩৫ লাখ টাকায়ওজন করে দেখা যায়, ধরা পড়া মাছের সংখ্যা ১ হাজারের বেশি। প্রতিটি মাছের ওজন আনুমানিক ৫ থেকে ৭ কেজি। সব মিলিয়ে ওজন প্রায় দেড়শ মণ (৬ হাজার কেজি)। এক জালে এত বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
দেড় বছর পর ঢাকা-আগরতলা বাস চালু, সুসম্পর্কের প্রত্যাশা ত্রিপুরার মন্ত্রীরদেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রুটে যাত্রীবাহী বাস চলাচল আবার শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই পরীক্ষামূলক চলাচল করলেও গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
একনেক গঠন, সভাপতি তারেক রহমানপ্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে।
পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধাপিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
জাতীয় প্রেস ক্লাবে ৫ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞাবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবে পাঁচ সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা নোটিশে এসব সাংবাদিককে ‘বহিরাগত’ উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃত বেড়ে ৫ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান। এ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারির ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।
এমপির আগমনে ভর্তি ২৩ ‘রোগী’, এমপি গেলে তারাও উধাওচট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন ঘিরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটল। সোমবার সকালে সেখানে একযোগে ২৩ জন ব্যক্তি রোগী হিসেবে ভর্তি হন। তবে সংসদ সদস্য পরিদর্শন শেষে হাসপাতাল ত্যাগ করতেই নতুন রোগীদের আর হাসপাতালে দেখা যায়নি।
স্বরাষ্ট্রের জ্যেষ্ঠ সচিব হলেন মনজুর মোর্শেদ, দুই পদে রদবদলস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রম ও পিএসসি সচিব পদেও রদবদল করা হয়েছে।
তারেক রহমান এখন অবিসংবাদিত এক নেতা: তথ্য ও সম্প্রচার মন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।