ভোলার চারটি আসনে ৮ প্রার্থী ছাড়া সবার জামানত বাজেয়াপ্তত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৯ জন প্রার্থীর মধ্যে ২১ জনই জামানত হারিয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
ব্যালটযুদ্ধে ধরাশায়ী যেসব আলোচিত প্রার্থীরাজনৈতিক প্রভাব ও দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আলোচিত প্রার্থী শেষ হাসি হাসতে পারেননি। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা এবং প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই পরাজিত হয়েছেন।
তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদিবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এ কথা জানান মোদি।
নির্বাচন প্রমাণ করেছে মানুষ বিএনপিকে ভালোবাসে: আব্দুল মঈন খাননরসিংদী-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল মঈন খান বলেছেন, এই নির্বাচন প্রমাণ করেছে মানুষ বিএনপিকে ভালোবাসে।
সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহতনির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বার নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মমতাবিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন ইসির পরিচালক জনসংযোগ রুহুল আমিন মল্লিক।
তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছেন, তাঁদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাঁদের নিয়েই আমরা সরকার গঠন করব।”
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, বসতঘরসহ পুড়লো এনজিওর অফিসকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২৫টি বসতঘর ও একটি বেসরকারি সংস্থার (এনজিও) অফিস পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার (১৩ ফেব্রুয়ারি) দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১-তে আগুনের সূত্রপাত হয়।
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মধ্যরাতে ইসিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল চলাকালীন নির্বাচন কমিশনে (ইসি) হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে এ তৎপরতা বাড়তে দেখা গেছে।
স্থায়ী পুনর্বাসন ও সামাজিক স্বীকৃতি চান উর্দুভাষীরারাজধানীর ক্যাম্পগুলোতে বসবাসরত হাজারো উর্দুভাষী মানুষ ভোটকেন্দ্রে এসেছেন। তাঁদের দাবি—স্থায়ী পুনর্বাসন, মাদক নির্মূল এবং সামাজিক মর্যাদার পূর্ণ স্বীকৃতি।
নির্বাচন সফলে শোকরানা দোয়ার আহ্বান সরকারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশের সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে সরকার।
সাতক্ষীরার চার আসনেই বিজয়ী জামায়াতত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি আসনেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
অতীতের তুলনায় ভালো নির্বাচন হয়েছে: সিইসিনির্বাচন কমিশন লুকোচুরিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে পারফেক্ট বলব না। তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।
ভোটের মধ্যে বিএনপি নেতাসহ ৯ জনের মৃত্যুত্রয়োদশ সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র ও এর আশপাশে হঠাৎ অসুস্থ, প্রতিপক্ষের ধাক্কা, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় বিএনপির এক নেতা, এক প্রিসাইডিং কর্মকর্তা এবং এক পোলিং কর্মকর্তাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।