স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এ কথা জানান মোদি।
ওই পোস্টে মোদি লিখেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসামান্য বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি।’
তিনি এ-ও বলেছেন, ‘বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর (তারেক রহমান) প্রচেষ্টার প্রতি আমি আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি।’
মোদি লিখেছেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই নিকট প্রতিবেশী হিসেবে উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আজ সকালে আরেক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
৫ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
৬ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৭ ঘণ্টা আগে