স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন কমিশন লুকোচুরিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে পারফেক্ট বলব না। পারফেক্ট কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার মঞ্চে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১২ কোটি ভোটারের দেশ। তাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। আমরা সবার কাছে কৃতজ্ঞ।
নাসির উদ্দিন বলেন, অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই। অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনে কাজ করেছে। যেহেতু এখানে গণভোট ও পোস্টাল ব্যালট রয়েছে, সেজন্য গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। লুকোচুরিতে বিশ্বাস করি না। আমাদের চেষ্টা সার্থক হয়েছে। আমরা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।
তিনি বলেন, আমরা সন্ধ্যা থেকে দেখেছি– সামাজিক মাধ্যমে একেকজন জিতে যাচ্ছেন, কেউ হেরে যাচ্ছেন। এটা তাদের প্রাইভেট সোর্স। এটা অফিসিয়াল কোনো রেজাল্ট নয়। আমরা অফিশিয়াল যেসব রেজাল্ট পাচ্ছি তা আপনাদের জানাচ্ছি। আমরা ফলাফলেও স্বচ্ছতা রাখতে চাই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে ফলাফল দেবে, সেটিই আমরা দেব। কোনো আনঅফিশিয়াল ফলাফল দেব না।

.png)

সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
৩৯ মিনিট আগে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে