গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীতগত ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অনুচ্ছেদ ১৪(১)-সংক্রান্ত ওই ঘোষণাপত্র প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পল্লবীতে ২ শিশু সন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধাররাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দম্পতি ও তাদের দুই সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনস্বৈরাচার খেদাল তরুণরা, নির্বাচনে এগিয়ে ‘বুড়োদের দল’দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে তাঁরা গঠন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু আসন্ন নির্বাচনে দলটি খুব একটা ভালো অবস্থানে নেই। বরং পুরোনো রাজনৈতি দলগুলোই নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছে।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডজুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। এছাড়া ১৬ আসামির মধ্যে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড, দুজনকে ৭ বছরের কারাদণ্ড এবং রাজসাক্ষী হওয়া একজনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
বাংলাদেশের পাশে থেকে ভারত-ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুলআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমন সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সেনাবাহিনী।
নোয়াখালী কারাগারে দুই ভোটকক্ষে চলছে সংসদ নির্বাচনের ভোটগ্রহণনোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালটে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
কুমিল্লায় হাঁস চুরিতে সম্পৃক্ত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগকুমিল্লার দাউদকান্দিতে হাঁস চুরিতে সম্পৃক্ত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম (২১) উপজেলার মালিগাঁও গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের ঘটনায় গ্রেপ্তার দেখানো হলো ছরওয়ারে আলমকেজামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সংঘাত-মব ভায়োলেন্সে নিহত ৪৫৪এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মাসে দেশে মোট ১ হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতার বড় একটি অংশজুড়ে ছিল রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার।
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিলকাণ্ডে দুজনের নামে পুলিশের মামলালক্ষ্মীপুরে অবৈধভাবে বানানো ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও আরেকজনের নামে সদর মডেল থানায় মামলা করেছে পুলিশ। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অন্য আসামির নাম প্রকাশ করা হয়নি। এর আগে সিলকাণ্ডে গতকাল মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও জামায়াত।
নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টারআসন্ন জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
৩৩৩ ডায়ালে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্যজাতীয় নির্বাচন ও গণভোটের সঠিক তথ্য নিশ্চিত করতে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-তে বিশেষ সেবা চালু করা হয়েছে।
নির্যাতিত শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টাগাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার (১১) চিকিৎসার খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
‘ইলিয়াস বলতেন, গরিবরাই আসল মানুষ’শওকত আলী ও আখতারুজ্জামান ইলিয়াসের লেখার কেন্দ্রীয় বিষয় ছিল ‘মানুষের শক্তি’ সন্ধান করা এবং নিম্নবর্গের মানুষরাই ছিল তাঁদের দৃষ্টিতে ‘আসল মানুষ’।
দেশে এসেছে সোয়া ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে প্রবাসীদের পাঠানো ৩ লাখের বেশি পোস্টাল ব্যালট দেশে এসেছে। বুধবার (৪ জানুয়ারি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বাবার জানাজায় প্যারোল মেলেনি, শেষ দেখা কারাফটকেবাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি মেলেনি ছেলে মিলন মিয়ার। শেষ পর্যন্ত বাবার মরদেহ কারাফটকে এনে ছেলেকে দেখানো হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা কারাগারে এই ঘটনা ঘটে।