গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের জেরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জেলায় দলটির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এ নিয়ে লিখেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) অ্যাডভাইজার ও সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান
মির্জা এম হাসান

অন্তর্বর্তী সরকার যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, তাহলে আরও একটা ভুল করবে। একটা ঘটনা ঘটলেই কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। এভাবে নিষিদ্ধ করা আসলে সম্ভব নয়, এটি জনসমর্থনও পাচ্ছে না। মানুষ মনে করছে— এটা বাড়াবাড়ি। এর কোনো দরকারও নেই। আওয়ামী লীগ (কার্যক্রম) নিষিদ্ধ নিয়েও তো সরকার অনেক সমালোচনার মুখে পড়েছিল। দেশি-বিদেশি স্টেকহোল্ডাররা এই নিষিদ্ধের বিষয়টা পছন্দ করছে না। আমার মনে হয়, সরকারকে এই ব্যাপারে একটু সিরিয়াসলি চিন্তাভাবনা করতে হবে।
আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, তখন যেভাবে হঠাৎ হাসনাত আব্দুল্লাহ-সহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যমুনায় গেল, আর রাতারাতি দলটিকে নিষিদ্ধ করা হলো— (জাতীয় পার্টির ক্ষেত্রে) এই ধরনের সহজ কিছু হবে বলে আমার মনে হচ্ছে না।
যদিও জাতীয় পার্টির এই ফ্র্যাকশনটাকে নিষিদ্ধ ঘোষণা না করে আপাতত স্থগিত করা হতে পারে। এই ধরনের কিছু করাটা যে খুব বেশি ঝামেলার হবে, সেটাও মনে হয় না। কারণ জাতীয় পার্টি এমনিতেও রাজনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে।

আমরা যেসব তথ্য পাচ্ছি, জরিপের ফলাফল পাচ্ছি তাতে দেখা যাচ্ছে— জাতীয় পার্টির ঘাঁটি রংপুর, দিনাজপুর এলাকাতেও বিএনপি এখন তাদের জায়গাগুলো নিয়ে নিচ্ছে এবং কিছুটা জামায়াতও নিচ্ছে। সেই অর্থে জাতীয় পার্টি একটা সেপন্ট ফোর্স বা ক্ষয়ে যাওয়া শক্তিতে পরিণত হয়েছে।
তাই যদি কাল, পরশু বা এক সপ্তাহের মধ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে একটা শক্ত সিদ্ধান্ত নিয়েও ফেলা হয়, তাতে আমি অবাক হবো না। তবে আমি সেটাকে খুব ভালো কাজ হিসেবে মনে করব না। কারণ এর ফলে বরং এই ক্ষয়িষ্ণু শক্তিকে কিছুটা গুরুত্বপূর্ণ করে ফেলা হবে, যা একেবারেই অপ্রয়োজনীয়। যাকে ইংরেজিতে বলে ফ্লাশিং আউট পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে গুরুত্বহীন কাউকে হঠাৎ করে সিদ্ধান্ত বা পদক্ষেপের মাধ্যমে আবার সামনে নিয়ে আসা।
আমার মতে, এর চেয়ে বরং একেবারে নরমাল প্রসেসেই জাতীয় পার্টি শেষ হয়ে যাবে। যেমন জাসদ শেষ হয়ে গেছে, বহু দল এভাবেই শেষ হয়ে গেছে।
লেখক: অ্যাডভাইজার ও সিনিয়র রিসার্চ ফেলো, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়

.png)

নদীর বুক থেকে উঠে আসা একটি বিশাল পাঙাশ আমাদের একই সঙ্গে আনন্দিত ও অস্বস্তিতে ফেলে। আনন্দিত—কারণ এত বড় মাছ এখনো আমাদের নদীতে বেঁচে থাকতে পারে। অস্বস্তিতে—কারণ আমরা নিশ্চিত নই, সেটি দেশীয় পাঙাশের প্রত্যাবর্তন, খামার থেকে পালানো এক অতিথি, নাকি বহু বছরের সংরক্ষণ ব্যবস্থার অপ্রত্যাশিত সহফল।
১ ঘণ্টা আগে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত স্নাতক। গত ২১ জুলাই এমন একটি রুল দিয়েছেন হাইকোর্ট—যেখানে ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারার অধীনে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নি
৫ ঘণ্টা আগে
হালে চট্টগ্রাম বিভাগের বিরাট অঞ্চল আক্রান্ত হয় অতিবৃষ্টিজনিত বন্যায়। এতে বন্দরনগরীও কম ক্ষতিগ্রস্ত হয়নি। এমন পরিস্থিতি থেকে উত্তরণের আলোচনা জোরদার না হতেই ওই নগরীর একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলার ঘটনা বড় খবর হয়।
১৮ ঘণ্টা আগে
গত এক দশক ধরে ভারতের রাজনৈতিক পরিসরে 'Mann Ki Baat' ছিল সরকারের একমুখী যোগাযোগের অন্যতম মাধ্যম। এবার সেই ভাষাকেই উল্টে দিয়ে আন্দোলনকারী তরুণরা জানিয়ে দিল, এবার তারা কথা বলতে চায়, আর সেই কথাই সবাইকে শুনতে হবে।
২০ ঘণ্টা আগে