স্ট্রিম প্রতিবেদক

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদলকে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি উল্লেখ করে দলটি বলেছে, এমন সন্ত্রাসী হামলা দেখে দেশবাসী হতবাক।
জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সই করা বিবৃতিতে অভিযোগ করা হয়, মঙ্গলবার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিনিধিদের ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রদল। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধি, ছাত্রশিবিরের নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে ছাত্রদলের হামলায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জকসু জিএস ও শাখা শিবির সভাপতি মো. আব্দুল আলিম আরিফ এবং এজিএস মাসুদ রানাসহ ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন। পরে আহত শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ছাত্রদলের কর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকেও তাঁদের ওপর ব্যাট ও রড দিয়ে হামলা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আহতদের রক্ষায় কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।
এ ছাড়া গত ৩ আগস্ট রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের জুলাই প্রদর্শনীতে হামলা চালানো হয়। একইভাবে ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলা চালিয়ে শিক্ষার্থীদের হলের কক্ষ থেকে ল্যাপটপ ও মোবাইল ছিনতাই করা হয় এবং ঢাকা কলেজেও শিবিরের ওপর হামলা চালানো হয়। রংপুরে এবং ঢাকার বকশীবাজারে যুবদল নেতা নয়নের নেতৃত্বে হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া হয়েছে।
জামায়াত সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, বিরোধী মতকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বিএনপি।
গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ আশা করলেও বিএনপি সরকার গঠনের পর তাদের ছাত্রসংগঠন আধিপত্য বিস্তারের কৌশল নিয়েছে।
ছাত্রদলকে এই সন্ত্রাসের পথ থেকে ফিরিয়ে আনতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে সিসিটিভি ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের একাডেমিক ও আইনি শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তিনি।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
৮ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
১৩ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
১৪ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
১৫ ঘণ্টা আগে