বিএনপি-আইআরআই বৈঠক, টেকসই গণতন্ত্র নিয়ে আলোচনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন আইআরআই প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত ও টেকসই করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আইআরআইয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও গণতান্ত্রিক উন্নয়নে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন দুপক্ষের প্রতিনিধিরা।

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মাহমুদা হাবীবা।

আইআরআইয়ের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোকলে, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি এবং টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত