স্ট্রিম প্রতিবেদক

পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের বিষয়ে কিছু জানা নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিভিন্ন গণমাধ্যমে আসা খবরের বিষয়ে জানতে চাইলে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। দলের পক্ষে থেকেও আমাকে কিছু জানানো হয়নি।’
নাম প্রকাশ না করে বিএনপির এই সিনিয়র নেতার পরিবার ঘনিষ্ঠ এক নারী সদস্য স্ট্রিমকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে পরিবারের কাছে চূড়ান্ত কোনো তথ্য নেই। কারণ, এখানে দল ও রাজনীতির অনেকে বিষয় আছে, যা সবাইকে বলাও সম্ভব নয়।
নির্বাচন কমিশন (ইসি) থেকে রোববার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। তবে এগুলোর কার নামে, তা এখনো জানা যায়নি।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রত্যাহার করা যাবে ১৬ আগস্ট পর্যন্ত। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।
বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে শুরুতে দলের চার সিনিয়র নেতার নাম আলোচনায় ছিল। তবে এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বেশি চাউর হচ্ছে। এখন পর্যন্ত তাঁর সম্ভাবনায় বেশি। এর বাইরে বিএনপির পক্ষে পদটিতে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনা রয়েছে।
সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে নেতারা রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেন। ফলে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, সে সিদ্ধান্ত একমাত্র তারেক রহমানই জানেন বলে দলীয় সূত্রের দাবি।
এদিকে, রোববার রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক বা আলংকারিক নয়; সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজনৈতিক সংকটে রাষ্ট্র পরিচালনায় এই পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায়।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি পৌঁছে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন তিনি।
২ ঘণ্টা আগে
কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (৯ আগস্ট) দুপুরে ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে