স্ট্রিম প্রতিবেদক

কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (৯ আগস্ট) দুপুরে ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর আজ বেলা সাড়ে ১১টার পর মিন্টো রোডে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বসেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
পরে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেব। যেহেতু ১১ দল সংসদে এবং বাইরে ঐক্যবদ্ধ আছে এজন্য আমাদের একজনই প্রার্থী থাকবেন।
অলি আহমেদ দেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জানিয়ে তিনি বলেন, কর্নেল অলি বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ছয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।
জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরা মনে রাজনীতি সর্বক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। এজন্য আমাদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্নেল অলি আহমেদ।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ আওয়ামী লীগ-বিএনপি উভয় সরকারের সময়ই মন্ত্রী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই রাজনীতিবিদ জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক হয়ে অংশ নেন।
এর আগে ২৪ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। বিধি অনুযায়ী, বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এরপর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুসারে, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন রাখা হয়েছে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট হবে।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
১৫ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
২০ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
২১ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
১ দিন আগে