স্ট্রিম প্রতিবেদক

কেউ যৌক্তিক কথা বললেই তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তি বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘জুলাইয়ের স্পিরিট নিয়ে নয়, সমস্যা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। আপনারা যদি সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে বানাতে চাইতেন, তবে সেই সময় রেভল্যুশনারি (বিপ্লবী) বা ট্রানজিশনাল সরকার গঠন করলেন না কেন? একটি সাধারণ সরকার গঠন করে, পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধান বাতিল করতে চাচ্ছেন—এটা হয় না।’
সংবিধান ছুড়ে ফেলার মানসিকতার সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সংবিধান ছুড়ে ফেলব কেন? এতে এত গাত্রদাহ কেন? আমরা চাইলে তো পরিবর্তন বা সংশোধন করতে পারি। এর জন্য ছুড়ে ফেলার প্রয়োজন নেই।’
পূর্ববর্তী সরকারের আচরণের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ‘কেউ কথা বললেই তাঁকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি। এটা আমাকে আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়। তখন আমরা তেলের দাম নিয়ে কথা বললেও বলা হতো—ওরা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। এখন আমি সেই একই আচরণ দেখতে পাচ্ছি।’
প্রস্তাবিত গণভোটের কারিগরি দিক নিয়েও প্রশ্ন তুলে পার্থ বলেন, ‘গণভোটে চারটি বিষয়ের একটিতে যদি কোনো ভোটার একমত না হন, তবে সে কী করবে? হ্যাঁ-তে ভোট দেবে নাকি না-তে? আপনারা তো তাকে নির্দিষ্ট সিদ্ধান্তে বাধ্য করেছেন। সনদের বাকি বিষয়গুলো কেন গণভোটে দিলেন না?’
আন্দালিব রহমান পার্থ জুলাই আন্দোলনে সবার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আপনারা ছয় বলে ১২ রান করেছেন। কিন্তু এর আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং এমন কথা বলবেন না যাতে দেশবাসী বিভ্রান্ত হয় এবং মনে করে জুলাইয়ে আমাদের কোনো অবদান নেই। যেদিন আবু সাঈদ শহীদ হয়েছেন, সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছেন। অবদান কারও কম নয়।’
জামায়াতে ইসলামীর দ্বিমুখী নীতির সমালোচনা করে পার্থ বলেন, ‘সারাজীবন ভারতের বিরুদ্ধে রা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না।
৩ ঘণ্টা আগে
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
৭ ঘণ্টা আগে
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
৮ ঘণ্টা আগে
বিএনপি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোপন ভোটের অধ্যাদেশ জারি করতে পারত বলে জানিয়েছেন জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
১০ ঘণ্টা আগে