স্ট্রিম প্রতিবেদক

‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিএনপির এই নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদ ইস্যুতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিসও প্রতিবাদ জানান। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পর ‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী দোসর বলায় শঙ্কা প্রকাশ করেন তাঁরা।
সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব গতকালের ঘটনায় জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি যেহেতু দীর্ঘদিন দেশে ছিলেন না, জুলাই অভ্যুত্থানের সময়ও দেশে ছিলেন না সেহেতু হয়তো জানেন না যে কে রাজপথে ছিল আরা কারা লড়াই করেছিল। আমাদের আহ্বান থাকবে, তিনি (সালাহউদ্দিন) তাঁর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন।’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বেলা তিনটার দিকে তাঁর ফেসবুক পোস্টে একটি লেখা শেয়ার করেন। সেখানে বলা হয়, ‘গণ-অভ্যুত্থানের ঠিক এক বছর পার না হতেই শহীদ মীর মুগ্ধের বাবা, শহীদ ইয়ামিনের বাবা, শহীদ মিরাজের বাবাদেরকে 'ফ্যাসিস্ট' ট্যাগায়িত করা হয়! হাত হারানো আতিকুল গাজীকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা হয়, অঙ্গ-প্রত্যঙ্গ হারানো শত শত আহত ভাই-বোনদেরকে ফ্যাসিস্ট বলা হয়। হায়রে গণঅভ্যুত্থান! ছেলে হারালো কারা, হাত-পা-চোখ হারালো কারা, তাদেরকেই ভুলে গেলেন এক বছররের মাথায়।’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও বেলা তিনটার দিকে তার ফেসবুক পোস্টে লিখেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও যেভাবে জুলাই যোদ্ধাদেরকে অপমানিত করা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর। এখনই যদি এইভাবে জুলাই যোদ্ধাদেরকে হেয়প্রতিপন্ন করা হয় তাহলে আগামীতে তাদেরকে স্বীকার করা হবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কিত।’
গতকাল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন ‘জুলাই যোদ্ধা’ নামে কয়েক শ ব্যক্তি। পরে পুলিশ তাঁদের বের করে দেয়। এরপর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয় ।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২০ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে