স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা বলতে পারি রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় পাবেন এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘তারেক রহমান শাসক নয়, সেবক হবেন। তিনি সারা বিশ্বকে দেখিয়ে দেবেন, কীভাবে একটা দেশ দুঃসময় কাটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তারেক রহমানও এই দেশের মানুষের কাছে সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।’
ভোটের পরিবেশ শান্তিপূর্ণ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে। এই দেশে দিনের ভোট রাতে হয়, ভোট ছাড়া সরকার হয়। এবার তা হবে না। জনগণ তাদের ইচ্ছেমতো প্রতিনিধি নির্বাচন করবেন বলে আমি আশা করি।’
মিনু বলেন, ‘মানুষ চায় শান্তি। তারা চায় কর্মসংস্থান। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করব। রাজশাহীর মানুষের যে প্রত্যাশা, ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি—সে তো আমরা শুরু করব।’
এ সময় মিজানুর রহমান মিনুর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জুবাইদা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানও।
১২ মিনিট আগে
ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বেরিয়ে এসে যদি ভোট দেন তাহলে যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
৩২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, আশুগঞ্জ উপজেলার কয়েকটি কেন্দ্রে ‘দুপুরের দিকে সিল মারার পায়তারা চলছে’।
৩৫ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এর ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।
১ ঘণ্টা আগে