জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

মানুষ ভোট দিলে যে কোনও ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কথা বলছেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে লাইভ ভিডিও থেকে

ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বেরিয়ে এসে যদি ভোট দেন তাহলে যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

এই ভোটকেন্দ্র ঢাকা-১৭ সংসদীয় আসনের অধীন। এই আসনের প্রার্থী তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করছেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের তারেক রহমান আরও বলেন, ‘আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। যাতে সমগ্র দেশের মানুষ নিরাপদ বোধ করেন।’

তিনি বলেন, ‘সারা দেশের খবর আমি পাইনি। গতকাল রাতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী সেটা কঠোর হস্তে দমন করেছে।’

Ad 300x250

সম্পর্কিত