স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, আশুগঞ্জ উপজেলার কয়েকটি কেন্দ্রে ‘দুপুরের দিকে সিল মারার পায়তারা চলছে’।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন রুমিন ফারহানা।
ভোট দেওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, এখন খুব সকাল। ৯টা বাজে মাত্র। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট।
রুমিন ফারহানা বলেন, ‘বিভিন্ন জায়গায় তারা সিল মারার চেষ্টা করছে। বিশেষ করে আশুগঞ্জ। আশুগঞ্জে আটটি কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার পায়তারা করছে বলে আমার কাছে খবর এসেছে।’
রুমিন বলেন, ‘আমি সেনাবাহিনী, পুলিশ, ডিসি, সবার কাছে এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কী হয়।’
নেতাকর্মীদের প্রশাসনিকভাবে ‘কিছুটা’ হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘রাতে আমার দুইজন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা এখন থানায় আছে।’
রুমিন ফারহানা আশা প্রকাশ করে বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, বাকি আল্লাহর ইচ্ছা।’
উল্লেখ্য বিএনপির মনোনয়ন না পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কার হন রুমিন ফারহানা।

মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিরোধের জেরে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। পুলিশ ৩ জনকে আটক করেছে।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। দুই শফিকই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুরের আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে এসে মুখোমুখি হন।
১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জুবাইদা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানও।
২ ঘণ্টা আগে
ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বেরিয়ে এসে যদি ভোট দেন তাহলে যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
২ ঘণ্টা আগে