জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

এনসিপি প্রার্থী আতিক মুজাহিদের ভাইয়ের ওপর হামলা, বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুড়িগ্রাম

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ৪০
আতিক মুজাহিদ। সংগৃহীত ছবি

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এর ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে আতিক মুজাহিদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত স্টিকার ও ছবিসংবলিত একটি গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা আশিকুর রহমানসহ আরও পাঁচজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ করা হয়েছে, ছাত্রদল সভাপতি আমিমুলের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় অংশ নেন।

ড. আতিক মুজাহিদের দাবি, তাকে লক্ষ্য করেই হামলার উদ্দেশ্যে আসা হয়েছিল। তবে ঘটনাস্থলে তাকে না পেয়ে তার ছোট ভাই ও সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রতিবাদে আতিক মুজাহিদ জেলা প্রশাসকের বাসভবনের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানায় আমিমুল ইহসানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে বলে জানানো হয়।

ড. আতিক মুজাহিদ বলেন, ‘তারা ভোটের মাঠে হারবে—এই খবর আগেই পেয়ে গেছে। এ কারণে এখন ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে চায়। কিন্তু কুড়িগ্রামের মানুষ ভয় পায় না।’

বর্তমানে আহত আশিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্য আহতদের কুড়িগ্রামেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত