স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৭ আসনে দলীয় প্রার্থী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশস্থল থেকে ধারালো অস্ত্রসহ দুজন আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবশ্য পুলিশ বলছে, আটক দুজন পাশের একটি ভবনে ডাকাতির পরিকল্পনা করছিলেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) জামায়াতের পক্ষে এক বিবৃতিতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির দাবি করেন, গতকাল বৃহস্পতিবার রাতে আটক ওই দুজন এনায়েত উল্লাহকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে যোগ দেন। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এনায়েত উল্লাহর বরাতে বিবৃতিতে উল্লেখ করা হয়, ব্যবসায়ী নেতাদের সঙ্গে নির্বাচনী সমাবেশস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোগো সম্বলিত গেঞ্জি পরিহিত একজনসহ সন্দেহভাজন তিনজন ঘুরাঘুরি করছিলেন। পরে এনায়েত উল্লাহর দেহরক্ষীরা দুজনকে আটক করে। এ সময় তাদের কাছে একটি ছুরি পাওয়া যায়। বাকি একজন পিস্তলসহ পালিয়ে যায়। পরে আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিবৃতিতে আব্দুস সবুর ফকির বলেন, অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অনতিবিলম্বে ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে যৌথ বাহিনীর মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। না হলে জাতির প্রত্যাশিত নির্বাচন করা যাবে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চকবাজার থানার ওসি আবদুল্লাহ আল মামুন স্ট্রিমকে বলেন, আটকদের একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আরেকজন ছিল তাঁর সঙ্গী। থানায় জিজ্ঞাসাবাদে জানা গেছে, নির্বাচনী সমাবেশস্থলের পাশে অবস্থিত ১০তলা বিল্ডিংয়ে তাঁরা ডাকাতির পরিকল্পনা করছিল।
জামায়াতের হত্যাচেষ্টার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের তদন্ত চলমান আছে। তাঁরা যদি সে রকম প্রমাণ দিতে পারেন, আমরা সেগুলো নিয়ে তদন্ত করে দেখবো।’

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
১১ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ দিন আগে